পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের বজরপুর রামকৃষ্ণ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তার্ঘ্য দাস ৪৯২ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম ও জেলার মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছেন। পিতা মলয় দাস একটি দোকান চালান। মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।ছেলের ফলাফলে খুশি যেমন মা-বাবা,তেমনই খুশী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ এলাকাবাসী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচাঁদ পাত্র দীপ্তার্ঘ্যের উজ্জ্বল ভবিষ্যত প্রার্থনা করেছেন।

Post Views: 73





