Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ ময়নার সৌমায়ন জানা ।।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ হয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার অন্তর্গত পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র সৌমায়ন জানা। তার এই রেজাল্টে খুশি স্কুল থেকে শুরু করে পরিবার ও প্রতিবেশীরা। তার এই রেজাল্টে প্রত্যেক শিক্ষক ও পরিবারের অবদান রয়েছে বলে জানান সৌমায়ন।
পরিবারে খুশির জোয়ার।


বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৫৭ দিন পর ফল প্রকাশিত হল।বেলা ১২টায় সাংবাদিক বৈঠকে সংসদ ফল প্রকাশ করে। ছেলের সাফল্যে খুশি মা বাবা।


সৌমায়ন জানিয়েছে আগামী দিনে কম্পিউটারের উপরে পড়াশুনা করতে চায়।জানিয়েছে তার এই রেজাল্টের পেছনে বিদ্যালয় ও গৃহশিক্ষকদের পাশাপাশি বাবা – মায়ের অবদান অনস্বীকার্য।জানিয়েছে আশা ছিলো মেধা তালিকায় প্রথম দশে থাকা।রেজাল্টে সেই স্বপ্ন পুরন হয়েছে।

Related News

Also Read