Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। অসুস্থ হস্তি শাবক:খবর পেয়েও দেখা নেই বন কর্মীদের ।।

জামবনি ব্লকের বনদফতর এর গিধনী রেঞ্জ এর অন্তর্গত গদরাশোল বিটের লালবাঁধ কাটা জঙ্গলে মঙ্গলবার সকালে সদ্যজাত একটি হস্তি শাবককে অসুস্থ অবস্থায় দেখতে পায় এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জল ছিটিয়ে ওই সদ্যজাত হস্তি শাবকটিকে সুস্থ করার চেষ্টা করছে। বন দফতর কে খবর দেওয়া হলেও এখনো বন দফতরের কেউ ঘটনাস্থলে যায়নি। যার ফলে বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের। ওই হস্তি শাবকটি মাটিতে পড়ে কাতরাচ্ছে। স্থানীয় বাসিন্দারা হস্তি শাবকটিকে ঘিরে রেখেছেন।

Related News

Also Read