Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। বিশ্ব টিবি প্রতিরোধ দিবসে সচেতনতা পদযাত্রা ।।

শুক্রবার ২৪ শে মার্চ বিশ্ব টিবি প্রতিরোধ দিবসে টিবি মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে মানুষজনকে সচেতন করতে পৌর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।


নানান পোস্টার এবং সচেতনতা মূলক নানা ফেস্টুন সহযোগে এই পদযাত্রায় বক্তব্য রাখেন কাঁথি পৌর স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডা: অনুতোষ পট্টনায়ক, পি এইচ এন মিতালী ঘোড়াই, কৃষ্ণা সামন্ত প্রমূখ।


এছাড়াও উপস্থিত ছিলেন ডা: অসীম কুমার মাইতি,ডা: অনন্যা পাল সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ।

এই পদযাত্রা সূচনা করেন কাঁথি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত কাউন্সিলর পম্পা জানা।পদযাত্রা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্বাস্থ্যকর্মীদের মধ্যে।

Related News

Also Read