Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। রাস্তা ও অঙ্গনওয়াড়ি বাড়ি উদ্বোধন করলেন অখিল গিরি ।।

সাধারন মানুষের চোখে পড়লেও বিরোধীদের চোখে উন্নয়ন ধরা পড়ছেনা।কারন মিথ্যা আর কুৎস্যা করে নিজেদের দিকে ভোট টানার চেষ্টাই ওদের একমাত্র হাতিয়ার।রামনগরে একটি রাস্তার কাজের সূচনা করে এবং নব নির্মিত অঙ্গনওয়াড়ি ভবনের উদ্বোধন করে বলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি।এই দুই অনুষ্ঠানে মন্ত্রী সহ রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র এবং জেলা পরিষদের সদস্য আশোক বিশাল ,তালগাছাড়ী ২ নম্বর পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা প্রমুখ।


উল্লেখ্য রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে রাস্তার কাজের সূচনা ও অঙ্গনবাড়ি ভবনের উদ্বোধন হল। এই দুই প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বরাদ্দ ১ লক্ষ ৯০ হাজার টাকায় রাস্তা ও ১২ লক্ষ টাকায় অঙ্গনবাড়ি ভবন নির্মাণ করা হয়।

Related News

Also Read