কেকা মিত্র :-লিন্ডসে স্ট্রিট আই এন আই এফডি এর আয়োজনে সম্প্রতি ২০২২-২৩ এর এক অসাধারণ
ফ্যাশন শো অনুষ্ঠিত হলো কলকাতার কলা মন্দিরে।এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় টু মরো মেকার্স ২০২২- ২৩।

এই ফ্যাশন শোতে ৯ টি সিকোয়েন্স ছিলো। ৪০ থেকে ৪৫ জন ছাত্র ছাত্রী মডেল অংশ নেয়। এক সাংবাদিক সন্মেলনে (INIFD) এর চেয়ারম্যান সুজান মনতোষ জানালেন আমার জীবনের সব থেকে বড় জিনিস হলো ফ্যাশন ও প্যাশন। এই দুটি যার মধ্যে থাকবে সে আগামী দিনে এগিয়ে যাবে। যে যেটা ভালোবাসে করতে সেটা যদি সে মন দিয়ে করে সে সাফল্য পাবেই। আমি আমার ইনস্টিটিউট এ ছাত্র ছাত্রী দের
সেই কথাই বলি।
আজ ফ্যাশন শোতে ছাত্র ছাত্রী রা যেমন ভালো জামা কাপড় বানিয়েছে পাশাপাশি মালা, ব্যাগ, জুতো, জামা, এক্সেসারি বানিয়েছে। যে গুলো আজ প্রদর্শিত হলো।
এই টু মরো মেকার্স ২০২২-২৩ এর জুড়ি যারা ছিলেন তারা হলেন আমরিন আসমল,প্রিয়া প্রিয়াংবদা জাদবেদ, অভিনেতা রণজয় বিষ্ণু, অভিনেত্রী সায়ন্তনী গুহো ঠাকুরতা, রাশি কাপুর, স্বরূপ দত্ত, অর্ণব কে মিদ্দা।
অনুষ্ঠানের শুরুতে সকল জুড়িদের হাতে উপহার তুলে দেন সংস্হার চেয়ারম্যান সুজান মনতোষ এবং সংস্থার এম ডি রাফেল মনতোষ। এক সাক্ষাৎকারে রাফেল মনতোষ জানালেন আজ এই ফ্যাশন শো এর মূল করিওগ্রাফার হলেন টিনা মুখোপাধ্যায়।

এই সংস্থার যাত্রা শুরু ১০৯৯ সাল থেকে । ২৪ বছর ধরে আমরা সারা ভারতে এবং বিদেশে ফ্যাশন শো এর ট্রেনিং দিচ্ছি।
মোট ৬০ টি ব্রাঞ্চ আছে। বিদেশে এব্রড, লন্ডন ও আমেরিকা তে আমাদের INIFD এর শাখা আছে। সব মিলিয়ে কলা মন্দিরে এই ফ্যাশন শো সকল উপস্থিত দর্শকদের দারুন নজর কেড়ে ছিলো।






