Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। নিখোঁজ যুবকের মৃতদেহ খালে ।।

দুই দিন ধরে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার হল খাল থেকে।চাঞ্চল্যকর ঘটনাটা তমলুকের।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ১৯ নম্বর ওয়ার্ডের কাবাসবেড়িয়া এলাকায় সুব্রত মান্না (৩৮) নামের এক যুবক গত মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলো।


জানা গেছে বাড়ি থেকে চা খেতে গিয়ে নিখোঁজ হয়ে যায় যুবক। এরপর বুধবার তমলুক থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সেই যুবকের মৃতদেহ শুক্রবার সকালে তমলুক স্টেশন সংলগ্ন কাবাসবেড়িয়া এলাকায় পদ্মা খালে দেহ দেখতে পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা তমলুক থানার খবর দিলে তমলুক থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং পরিবারের লোকেরা দেহ সনাক্ত করে। কি কারনে এই মৃত্যু ঘটনা তদন্ত করছে তমলুক থানার পুলিশ।

Related News

Also Read