Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

ঝাড়গ্রাম জেলার গ্রামে জামশেদ জী টাটার জন্মদিন পালন

জামসেদ জী টাটার জন্মদিন সাড়ম্বরে পালিত হলো ঝাড়গ্রাম জেলার পাতিনা গ্রামের আশুতোষ বিদ্যানিকেতনে। শুক্রবার এই উপলক্ষ্যে ঝাড়গ্রামের টাটা দে এন্ড সন্স মার্কেটিং পক্ষথেকে উল্লিখিত বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা,নানা ধরণের অ্যাপ্টিটিউড টেস্ট, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

পাশাপাশি জামসেদজীর জীবনী আলোচনা করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে নানান শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। পরিশেষে মধ্যাহ্ণ ভোজনের ব্যবস্থা করা হয়। জামসেদ জীর জন্মদিন উপলক্ষ্যে একটি বিশাল আকৃতির কেক কাটা হয়।



মধ্যাহ্ন ভোজনের পর ঝাড়গ্রাম আর্ট কলেজের কর্ণধার সঞ্জীব মৈত্র একটি আর্টের কর্মশালার মাধ্যমে বাচ্চা দের শালপাতার টুপি,নানান হাতের কাজ ও আকর্ষক চিত্রাঙ্কন শেখান। বিদ্যালয়ের কর্ণাধার শুভঙ্কর দত্ত ,এরকম কর্মসূচির জন্য তাঁদের বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য টাটা দে সন্স মার্কেটিং ও আর্ট কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।



শুভঙ্কর দত্ত আরও জানান “ছাত্র-ছাত্রীরা এদিনে অনুষ্ঠানে খুব আনন্দ লাভ করে।এরকম পিছিয়ে পড়া এলাকার ছেলে মেয়েদের জন্য আরো কোনো সংগঠন এগিয়ে আসতে চাইলে আসতে পারেন,এতে এলাকারই উন্নয়ন হবে। ছাত্র ছাত্রীরা না পাওয়া স্বাদ উপভোগ করতে পারবে”।

Related News

Also Read