Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

।। তমলুক পৌরসভার ভেতরে কাউন্সিলরকে চড় শ্রমিক নেতার ।।

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আবারো প্রকাশ্যে এলো পূর্ব মেদিনীপুরের জেলা সদর শহরে।এক আলোচনা সভায় উত্তেজিত হয়ে তৃনমূলের কাউন্সিলরকে চড় মারলো শাসক দলের শ্রমিক সংগঠনের স্থানীয় সভাপতি।খোদ পৌরসভার ভেতর ঘটে এই মারধরের ঘটনা। এর জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক শহরে।

তমলুক পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথি মাইতিকে পৌরসভার মধ্যেই চড় মারল তমলুক শহর ইনটাকের সভাপতি পঞ্চানন খামরুই।

জানা গেছে তমলুক পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের জমি নিয়ে ও জলের সংযোগ নিয়ে সমস্যার সমাধানের জন্য পৌরসভার চেয়ারম্যানের ঘরের মধ্যেই শুনানি চলছিল। সেই সময় ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথি মাইতিকে চড় মারে আইএনটিটিইউসি নেতা তথা এই ক্লাবের সভাপতি পঞ্চানন খামরুই। এই ঘটনা ঘটার পর রীতিমতো হতভাগ সকলেই। আলোচনা ভেস্তে যায়।


কাউন্সিলর অভিযোগ জানাতে চায় থানায়। কিন্তু পুলিশ অভিযোগ না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্যে কাউন্সিলরকে পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। যদিও এই নিয়ে তৃনমূল নেতারা কোন প্রতিক্রিয়া দিতে রাজী হননি

Related News

Also Read