Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। শাস্তি দেওয়ার অপরাধে শিক্ষককে খুনের হুমকি ছাত্রের ।।

বিদ্যালয়ে শাস্তি দেওয়ার অপরাধে রাস্তায় এক শিক্ষকের উপরে লোক লাগিয়ে হামলা চালালো ছাত্র ।এক পড়ুয়ার এমন নক্কারজনক ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা দেবেন্দ্র লাল জগবন্ধু উচ্চ শিক্ষা বিদ্যালয়ে।

জানা গেছে দিঘা দেবেন্দ্র লাল জগবন্ধু উচ্চ শিক্ষা বিদ্যালয়ে অংকের শিক্ষক নন্দ গোপালপাত্রের সাথে এই ঘটনা ঘটেছে। বিদ্যালয় সুত্রে জানা গেছে স্কুলের দশম শ্রেণীর ছাত্র মুস্তাকিন বিদ্যালয়ে দেরি করে আসায় ও ওই শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় নন্দ বাবু প্রতিবাদ করেন। তার জেরেই এই গুনধর ছাত্রটি অঙ্কের শিক্ষককে মেরে ফেলার হুমকি দেয়, যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।


পরবর্তীকালে ওই শিক্ষক যখন বাড়ি ফিরছিলেন তখন গুনধর ছাত্র মুস্তাকিনের ডেকে আনা বহিরাগত লোকজন এনে গাড়িকে দাঁড় করিয়ে মারধর করে বলে অভিযোগ।

এই হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার স্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকরা। সেই সঙ্গে স্কুলে ছুটে আসে প্রাক্তন ছাত্ররা।তাদের মূলত দাবি ওই ছাত্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং স্কুলের পরিবেশকে ফিরিয়ে আনা হোক। এই মুহূর্তে স্কুলে পুলিশ পোস্টিং করা হয়েছে স্কুলের নিরাপত্তার খাতিরে ও সেইসঙ্গে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ওই স্কুলের উপরে।

Related News

Also Read