Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। নন্দীগ্রামে নবনির্মিত কার্লভাটে ফাটল ।।

সদ্য নির্মিত একটি কার্লভাটের দেওয়ালে ফাটল ধরায় ক্ষোভ দানা বেঁধেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগরে। সদ্য নির্মিত ক্যালভাটে নিম্নমানের সামগ্রী ব্যাবহার করার অভিযোগ উঠেছে।এই দুর্নীতিতে ঠিকাদারের সাথে শাসক দলের নেতা-কর্মীরা যুক্ত বলেও অভিযোগ এলাকাবাসীর।


নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গোকুলনগরে একটি কালভার্ট নতুন নির্মিত হয়েছে। বিজেপির অভিযোগ কালভার্ট তৈরি হতে না হতেই তাতে ফাটল দেখা দিয়েছে কারন ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যাবহার করেছে।বিজেপির নেতৃত্বদের অভিযোগ নব নির্মিত কার্লভাটের ফাটল বন্ধ করার জন্য কাদামাটির প্রলেপ দিয়েছে।

অপরদিকে বিজেপির করা অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করেছে গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতারাম করন।তিনি বলেন নতুন নির্মিত কার্লভাটে যদি ফাটল ধরে থাকে তবে ঠিকাদারকে উত্তর দিতে হবে ।

Related News

Also Read