প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অবসাদে আত্মহত্যা করলো এক প্রেমিক।নিজের সেই বেদনার কথা চিরকুটে লিখে গেল মৃত্যুর আগে । মর্মান্তিক এই ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পাঁশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চলের অন্তর্গত বারুইপুর গ্রাম। এই গ্রামের বাসিন্দা তাপস রায় (৩২) রবিবার ভোর রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে দাবি করা হয়েছে প্রেমে আঘাত পেয়ে এমন ঘটনা ঘটিয়েছে তাপস। জানা গেছে দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তাপসের।মাঝে দুই জনের মধ্যে মনোমালিন্য হয় ।এর মধ্যে কিছুদিন আগে তাপস জানতে পারে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে। এরপর থেকেই মনমরা হয়ে গিয়েছিলো এই যুবক।
বাড়ির লোকেদের দাবি সেই দুঃখে ভোররাতে বাড়ির সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তাপস।সকালে ঘটনাটা নজরে আসতেই পাড়া-প্রতিবেশী এবং বাড়ির লোকজন মিলে বাড়ির দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে।
তাপসের মৃতদেহের কাছ থেকে একটা সুসাইট নোট পাওয়া যায়।ভালোবাসায় আঘাত পেয়েই এমন ঘটনা ঘটায়। তাপসের পরিবারের দাবি মেয়েটির কঠোর শাস্তি হোক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।






