প্রদীপ কুমার সিংহ :- দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর থানার অন্তর্গত বারুইপুর সীতাকুণ্ড এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতাকুন্ড বিভিন্ন অঞ্চলে চিত্তশালী,ফুলডুবি অঞ্চলে যান এবং সেখানকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন। কারোর কোন সমস্যা আছে কিনা।
এলাকার বিধায়কের পেয়ে অনেকেই এই দিন বলেন আবাস যোজনার বাড়ি পায়নি, লক্ষ্মীর ভান্ডারে টাকা আটকে আছে, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যা কথা তুলে ধরে।
বিধায়ক এইদিন ফুলডুবি উপ-স্বাস্থ্য কেন্দ্রে যান এবং সেখানে আশা কর্মীদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে স্বাস্থ্যকেন্দ্র কতক্ষণ ধরে খোলা থাকে সপ্তাহে কদিন খোলা থাকে কি কি এখানে রোগের চিকিৎসা করা হয় সবই সেই সঙ্গে এই উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার কে শোকজ করলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এই উপস্বাস্থ্য কেন্দ্র বিষয় বি এন এইচ ও সঙ্গে কথা বলেছেন এবং কমিউনিটি হেলথ অফিসার ঠিকমতো এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে আসেনা বলে তিনি বিএইচএম ও কে জানিয়েছেন।
এই উপ-স্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের যে সমস্যার কথা বলেছেন দুপুর তিনটে সময় বন্ধ করে দেয় । সেই সম্বন্ধে তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে এই সময়টা যাতে বাড়ানো যায় সেই ব্যবস্থা করবেন।

এইদিন দুপুর তিনি একটি সাধারণ মানুষের বাড়ির উঠোনে বসে কর্মীদের সঙ্গে দুপুরের আহার করেন।
তাছাড়া এই দিন বিধায়ক বিবাদ সর্দার রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে যান এবং সেখানকার পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন । শেষে সন্ধ্যার দিকে বারুইপুর থানার অন্তর্গত সীতাকুণ্ড মোড়ে একটি দলীয় কর্মীদের নিয়ে মিটিং করেন।






