Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। রাতের অন্ধকারে তৃনমূলের দলীয় কার্যালয়ে আগুন ।।

রাতের অন্ধকারে তৃনমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের রাধাপুর অঞ্চলে।


জানা গেছে মঙ্গলবার গভীর রাত্রে স্থানীয় চিনাদারি বুথে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সহ দুই তৃনমূল সমর্থকের দুটি দোকানে রাতের অন্ধকারে আগুন লাগে ।কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ অগ্নিকান্ডের জেরে সব পুটে ছাই হয়ে যায়। শাসক দলের তরফে এই ঘটনার জন্যে বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে।

এই ঘটনার জেরে বুধবার সকাল থেকে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরী হয় ।বিষয়টা জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করে তৃণমূল কর্মীরা।

যদিও বিজেপির তরফে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।

Related News

Also Read