Select Language

[gtranslate]
২৬শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ১১ই মার্চ, ২০২৬ )

।। পূর্ব মেদিনীপুর জেলায় ফের শাসক দলে রদবদল ।।

পূর্ব মেদিনীপুর জেলায় ফের শাসক দলের আবারো চেয়ারের রদবদল হল। তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলায় বিভিন্ন সংগঠনের চেয়ারের পরিবর্তন ঘটল।

তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের  সভাপতি অভিষেক দাস থেকে প্রমোশন পেয়ে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক হলেন । পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলেন আজগর আলি (পল্টু)।


আইএনটিটিইউসি জেলা সভাপতি শিবনাথ সরকারের পরিবর্তে এলেন তমলুকের চন্দন দে  (মানা)। আইএনটিটিইউসি হলদিয়া টাউন ব্লকের  দায়িত্বে শিবনাথ সরকার থাকলেন। পাশাপাশি জেলা আইএনটিটিইউসি  শিবনাথ সরকারকে করা হয়েছে জেলার সাধারণ সম্পাদক।

স্বপন নস্কর তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি ছিলেন তার জায়গাতে এলেন প্রাক্তন ট্রেড ইউনিয়নের নেতা মিলন মন্ডল । হলদিয়া টাউন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নস্করকে করা হল জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

সামনে পঞ্চায়েত নির্বাচন আর হলদিয়া পৌর নির্বাচন রয়েছে । এই পাখির চোখ এখন নির্বাচন । নির্বাচনকে লক্ষ্য রেখেই এই পরিবর্তন বলে জানা গেছে সূত্রের খবর । তবে এই পরিবর্তনে রাজ্যে ভোটে কোন সাড়া পড়বে না বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী ।

Related News

Also Read