Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। আইএমএ-র রাজ্য সহ সভাপতি অনুতোষ পট্টনায়ক ।।।

অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশানের রাজ্য সহ সভাপতি হলেন ডাঃ অনুতোষ পট্টনায়ক।ডাঃ অনুতোষ পট্টনায়ক কাঁথির ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

কাঁথির ছেলে ডাঃ অনুতোষ পট্টনায়ক দীর্ঘ কয়েক দশক ধরে কাঁথি সহ সারা জেলার কাছে অতিপরিচিত স্বনাম ধন্য মানুষ।চিকিৎস্যার পাশাপাশি সমাজসেবায় অন্যন অবদানের জন্যে এক ডাকে ডাঃ পট্টনায়ক এলাকার আট থেকে আশি সকল বয়সের মানুষের কাছে প্রিয়জন।

এছাড়াও গত ২০১৯ সালে করোনা ভাইরাস মহামারির আকার নেওয়ায় কাঁথির মানুষকে এর থেকে রক্ষা করতে সকল সমাজসেবী সংগঠনকে জড়িয়ে নিয়ে তাঁর নেতৃত্বে ভ্যাকসিনেশান কর্মসূচী কৃতজ্ঞচিত্তে স্মরন করেন বাসিন্দারা।এরমধ্যেই তাঁর এই সাফল্যের কথা জানার পরে কাঁথি শহর জুড়ে খুশীর হাওয়া।

অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশানের রাজ্য কমিটি দুই দিন আগে গঠিত হয়েছে।চতুর্থবারের জন্যে রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ নির্মল মাঝি। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ অনুতোষ পট্টনায়ক।উল্লেখ্য অখন্ড কাঁথি মহকুমা থেকে এই প্রথমবার কোন চিকিৎস্যক আইএমএ-র রাজ্য সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।

Related News

Also Read