Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। ২০২৬ সালে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান নাড্ডার ।।

দিদির প্রশাসন কোনও কাজ করে না। তারা শুধু নাম চুরি করে। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছে।রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের জনসভা থেকে তৃণমূলকে হটানোর ডাক দিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।সেই সাথে আগামী ২০২৬-এ বাংলায় সরকার গড়ার আহ্বান জানিয়ে গেলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি।


নাড্ডা বলেন, এবারের বাজেটে কলকাতা মেট্রোর জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদীজির সরকার। চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল ও সত্যজিত্‍ রায় ফিল্ম ইনস্টিটিউটের জন্য বরাদ্দ হয়েছে যথাক্রমে ১৫ কোটি ও ৬৩ কোটি টাকা। আইএসআই পেয়েছে ২৩ কোটি টাকা।


আবাস যোজনায় দুর্নীতি নিয়েও সরব হন নাড্ডা। বলেন, ‘তৃণমূলের সেই নেতারাও গরিবের বাড়ি দখল করেছে যারা দুটো পাকা বাড়ির মালিক।’ স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচাগার নির্মাণের কথাও উল্লেখ করেন বিজেপি সভাপতি।

Related News

Also Read