Select Language

[gtranslate]
৫ই চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৯শে মার্চ, ২০২৬ )

।। ব্যাবসায়ী খুন অভিযুক্ত যুবকের জামিন খারিজ ।।

পূর্ব বিবাদের জেরে স্বর্ণ ব্যবসায়ী অনুপ মন্ডল দোকান থেকে বাড়ি ফেরার সময় পিছন থেকে আঘাত করে খুন করার ঘটনায় অভিযুক্ত যুবকের জামিন নাকচ করে দিলো আদালত।

রবিবার অভিযুক্ত আসামী সুরজিৎ চক্রবর্তীকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়।


শুক্রবার গভীর রাতে কেশাপাট এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী অনুপ মন্ডলকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়। তারপরেই ঐদিন রাতেই অভিযুক্ত আসামী সুরজিৎ চক্রবর্তী নিজে থেকে থানায় আত্মসমর্পণ করে। তারপরে তাকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ । আজ সেই অভিযুক্ত আসামিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে শারীরিক চিকিৎসা করানোর পর তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়।


কেশাপাটের স্থানীয়দের সুত্রে জানা গেছে হামলাকারী যুবকের বাবা রঘুনাথ চক্রবর্তী রাস্তার ওপর ফুলের প্যাকেট রাখার ফলে রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হয়। ফলে মৃত অনুপ মন্ডল রাস্তার উপর রাখা ফুলের প্যাকেট সরাতে বলেন তাই নিয়ে কথা কাটাকাটি হয়।তারপরেই রঘুনাথ চক্রবর্তী ছেলে সুরজিৎ চক্রবর্তী এই হামলা চালায়।

Related News

Also Read