Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

।। পূর্ব মেদিনীপুরে তিনটি আদালতে বসেছে লোক আদালত ।।

শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় এক অসাথে তিনটি আদালতে বসলো জাতীয় লোক আদালত। তমলুক জেলা আদালতের পাশাপাশি এদিন হলদিয়া মহকুমা এবং কাঁথি মহকুমা আদালতে এই লোক আদালত বসেছে।


প্রশাসন সুত্রে জানা গেছে তিনটি আদালত মিলিয়ে প্রায় ১৪ হাজার ৫৪২টি কেসের শুনানি হবে আজ। এই কেশ গুলির নিষ্পত্তির জন্য তমলুকে আটটি বেঞ্চ,কাঁথিতে আটটি বেঞ্চ এবং হলদিয়াতে একটি বেঞ্চের মাধ্যমে শুনানি হবে।

তমলুকে আট হাজার কেস এবং কাঁথিতে সাত হাজার কেস এবং হলদিয়া তে দেড় হাজার কেসের শুনানি হবে আজ।


জাতীয় লোক আদালত শুরু হওয়ার পরে তমলুকে বেঞ্চগুলি পরিদর্শন করেন জেলা জজ সুযশা মুখোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন অন্যান্য জজ সহ আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা। বহু মানুষ আজকে আদালতে উপস্থিত হয়ে এই জাতীয় লোক আদালতের মাধ্যমে নিজেদের সমস্যা মিটিয়ে নিতে তৎপর হয়েছেন।


জেলা জজ সুযশা মুখোপাধ্যায় জানিয়েছেন এই আদালত এর মাধ্যমে বহু লোক আজকে তাদের দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে নিতে পারবেন সহজেই। জেলার বিভিন্ন আদালতে এই মামলাগুলি দীর্ঘদিন ধরেই চলছিল। তিনি জানিয়েছেন আজ অন্তত ৫০% কেসের মীমাংসা হবে এমনটাই আশা করছেন তিনি।

Related News

Also Read