Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। পাঁচরোলে মাঘী পূর্ণিমার মেলা।।

প্রাচীন ও ঐতিহ্যবাহী পাঁচরোল মেলা শুরু হল শুক্রবার। এদিন সন্ধ্যায় মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকায় পরিক্রমা করে।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল মাগী পূর্ণিমা মেলা কমিটির উদ্যোগে আয়োজিত ৩০ তম বর্ষের সার্বজনীন মেলার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যেম আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ।

উপস্থিত ছিলেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, এগরা ১ ব্লকের কর্মাধ্যক্ষ চন্দ্রকান্ত মাইতি, মানসী দে ও অভিমন্নু দাস, পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ সোম, মেলা কমিটির সভাপতি কাশীনাথ মিশ্র, বিশিষ্ট শিক্ষাবিদ রাধানাথ মিশ্র, পাঁচরোল হাইস্কুলের প্রধান শিক্ষক শঙ্কর মিশ্র, সাংস্কৃতিক সম্পাদক রুপক মিশ্র, সহ-সম্পাদক বিমান দাস, সমাজসেবী গৌরিশঙ্কর বারিক প্রমুখ।


আয়োজক সংস্থার সম্পাদক গৌরীশঙ্কর মিশ্র জানিয়েছেন, ৯দিন ধরে চলবে পাঁচরোল মেলা। রয়েছে শতাধিক স্টল। নরনারায়ণ সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related News

Also Read