Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। বেতনের দাবিতে আলমপুর ফিশারীতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ ।।

বেতনের দাবিতে এবার আন্দোলনে নামলো মৎস্য দফতরের অস্থায়ী কর্মীরা।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার আলমপুর ফিশারির।


অভিযোগ এই ফিসারীর অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না ।তাদের বকেয়া বেতন প্রদানের জন্যে বারবার আবেদন করেও কোন লাভ হচ্ছেনা।

আন্দোলনকারীদের দাবি তারা দীর্ঘদিন ধরে কাজ করলেও তারা বেতন পাচ্ছেন না, এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিডিওকে জানিয়েও মেলেনি কোন সুরাহা। তাই এবার আন্দোলনের পথ বেছে নিয়েছে কর্মীরা। তাদের বক্তব্য বকেয়া বেতন এবং স্থায়ীকরণ করতে হবে তাদের।


এই বিষয় রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী যোগাযোগ করা হলে তিনি জানান এরা বহুদিন থেকে বেতন পাননি বলে তাঁর জানা নেই । তবে কি কারণে পাননি আন্দোলনকারীরা নিজেরাও জানেন, আমি ব্যাপারটা দেখছি। আগামী দিনে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন মন্ত্রী।

Related News

Also Read