প্রদীপ কুমার সিংহ :- ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বাবার।মৃত ব্যক্তির নাম রূপচাঁদ মন্ডল ।বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত বারাসাত শ্মশান ঘাটের পাশে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর জয়াতলা এলাকায়।
পরিবারের সূত্রে খবর রূপচাঁদ বাবু পেশায় সাধক ছিলেন। রূপচাঁদ বাবুর নিজের বোনের বাড়ি কোপা পাড়ায় ,সেখানে বড় ছেলের বিয়ের নিয়ন্ত্রণ করতে আসছিলেন। বেরিয়েছিল ছোট ছেলে শেখর মণ্ডলের সঙ্গে বাইকে। বারাসাত থেকে বারুইপুরের দিকে আসছিল।
বাইকে যখন জয়তলা আগে রাস্তায় একটি কুকুর বাইকের সামনে চলে আসায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তায়। তাতে ছেলে ও বাবা গুরুতর আহত হয়।
ছেলে ও বাবা দুজনেই মাথায় চোট লাগে।তাদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক বাবাকে দেখে মৃত বলে ঘোষণা করে।
ছোট ছেলের মাথায় সিটি স্ক্যান করার পরামর্শ দেন চিকিৎস।
বারুইপুর থানার খবর গেলে বারিপুর থানা পুলিশ রূপচাঁদ বাবুর দেহটি ময়নাতন্ত্রের জন্য পাঠায়। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।






