Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। সরিদাসপুর স্যাটেলাইট ক্লাবের রক্তদান শিবির ।।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের সরিদাসপুর স্যাটেলাইট ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি বলেন, রক্তের অভাব দূর করতেই রক্তদান শিবিরের আয়োজন। পাশাপাশি প্রচণ্ড গরমে জেলার ব্লাডব্যাংক গুলোতে রক্তের সংকট দেখা যায়। রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। তাই রক্তদানে প্রত্যেককে এগিয়ে আসা উচিত।

এদিন কাঁথি লায়ন্স ক্লাবের সহযোগিতায় শিবিরে মোট ৫০ জন রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


উপস্থিত ছিলেন পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পিজুস কান্তি পন্ডা, অমর্ষি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলম মাইতি, বিশিষ্ট সমাজসেবী বিনয় পট্টনায়ক ও প্রবীর মাইতি, সমাজকর্মী চন্দন সানা ও প্রসেনজিৎ গিরি এবং দিব্যেন্দু মাইতি, আয়োজক সংস্থার সভাপতি মলয় বেরা ও সম্পাদক রাজু কুমার পড়্যা প্রমুখ।

Related News

Also Read