Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার মানুষের কঙ্কাল !!

প্রদীপ কুমার সিংহ :- নরেন্দ্রপুর থানার জগদীশপুর এলাকার সঞ্জিত সরকারের বাড়িতে বুধবার থেকে বাড়ির সেফটিক ট্যাঙ্ক পরিস্কারের কাজ শুরু হয়। ট্যাঙ্কের জল বের করতেই দেখা মেলে মহিলাদের পোশাকের কয়েকটি অংশ, পরিস্কারের কাজ করছিলেন যে সমস্থ শ্রমিকরা তারা কাজ বন্ধ করে দিতে চান,পরে বাড়ির মালিক কাজ চালিয়ে যেতে বলেন।

বৃস্পতিবার সকালে ট্যাঙ্কের থেকে উদ্ধার হয় মানুষের কঙ্কাল।
নরেন্দ্রপুর থানার পুলিশ কে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন পুলিশ কর্তারা উদ্ধার করে নিয়ে যায় কঙ্কালের মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের হাড়।

পুলিশ সুত্রে খবর বর্তমানে বাড়ির মালিক সঞ্জিত সরকার পাঁচ বছর আগে বাড়িটি কেনেন, বুধবার এই প্রথম সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করা হয়। সেই সময় দেখতে পান কঙ্কাল। খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি। ২০১৩ শালে ওই এলাকা থেকে দুটি মহিলা নিখোঁজ হয়। এদের সঙ্গে ওই উদ্ধার হওয়া কঙ্ককালের কোন যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখবে পুলিশ।


বাড়ির মালিকের স্ত্রী পায়েল সরকার জানান বর্ষার সময় ট্যাঙ্কে জল উঠে তাই বর্ষার আগে ট্যাঙ্কটি পরিস্কার করার কাজ চলাকালীন উদ্ধার হয় কঙ্কাল,এলাকার সদস্যকে খবর দিলে তিনি পুলিশ কে খবর দেয়।

এলাকার বাসিন্দা দিপঙ্কর নস্কর বলেন, এই এলাকায় ১০ বছর আগে দুটি মহিলা নিখোঁজ হয়ে যায়, তৎকালীন বাড়ির মালিককে আমাদের সন্দেহ হয়, তখন তাকে মারধোর ও করা হয়। ওই দুটি মেয়ে নিখোঁজের পিছনে রয়েছে বাড়ির মালিক সন্দেহে কিন্তু স্বীকার করেনি। পরে ওই পরিবার বাড়ি বিক্রি করে চলে যায়। আমাদের অনুমান ওই মহিলার কঙ্কাল এটি।



নিখোঁজ হয়েছিলেন ২০১৩ সালে কৃষ্ণা সরদার ও ছায়া মন্ডল। নিখোঁজ কৃষ্ণা সরদারের মা বলেন ২০১৩ সালে দুর্গা পুজার বিসর্জনের দিন থেকে নিখোঁজ ছিলেন তার মেয়ে, পুলিশে নিখোঁজ ডাইরি করেন, তিনি আরও অভিযোগ করেন আজ কঙ্কাল উদ্ধার হয়েছে সেটি তার মেয়ে কৃষ্ণার । নরেন্দ্রপুর থানার পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read