Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

।। সরস্বতী ঠাকুরের দাম আগুন ।।

প্রদীপ কুমার সিংহ :- আর কয়েক ঘণ্টা পরেই বাগ দেবীর আরাধনা। প্রতিটা স্কুলেই কম বেশি পুজো হয় সেই সঙ্গে বাড়িতে পুজো করে অনেকেই। গত দু বছরে করোনা সংক্রমণ এর কারণে মানুষ পুজো থেকে বিচ্ছিন্ন ছিল।

কিন্তু এবছর মানুষ মেতে উঠেছে পুজোর উৎসবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুরে বিভিন্ন কুমোরটুলিতে ২ ফুট থেকে ৮ ফুটের কাটমার ঠাকুর তৈরি করে বিক্রি করছে। অনেক কুমোরটলিতে ছাঁচের ঠাকুর তৈরি করে বিক্রি করছে। সোনারপুর সুভাষগ্রাম মল্লিকপুর ধবধবি শাসন উত্তরভাগ প্রভৃতি এলাকায়।


জানা গেছে গতবারে ঠাকুর যেটার দাম ছিল ২০০ টাকা এইবার তা বেড়ে ২৫০ টাকার বেশি হয়েছে, ৪০০ টাকার ঠাকুর বেড়ে ৫০০ টাকা দামের দাঁড়িয়েছে ,গতবারে যেটা ৮০০ টাকা ছিল এবার সেটা প্রায় ১১০০ টাকা দাম হয়েছে। সাপোর্ট ৮ ফুটের ঠাকুর সাজ অনুযায়ী দাম ধার্য করেছে ৮ হাজার ১০ হাজার টাকা দান করেছে।


বাগদেবীর পূজা উপলক্ষে প্রতিটা স্কুলে ছাত্রছাত্রীরা স্কুল ঘরকে সাজিয়ে তুলেছে। সেই সঙ্গে ক্লাব সংঘ গুলিও বাগদেবী পূজায় মত্ত হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাজারের দর আগুন ফল বাজারেও।আঙ্গুর ১০০ টাকার কেজি ছিল যেটা ২০০ টাকা দাম হয়েছে। আপেল ৮০ টাকা যেটা ছিল ১২০ টাকা দাম হয়েছে বেদানা ২০০ টাকার দাম ২৫০ টাকা হয়েছে। ফুলের দাম ও খুব চড়া। গাঁদা ফুলের মালা যাত্রা ১৫ টাকা ছিল সেটা ৩০ টাকা ৩৫ টাকা দামে বিক্রি করছে।
যদিও যেসব বাড়িতে বাচ্চারা পড়াশোনা করে সেই সব বাড়ি অনেক জায়গায় এই ঠাকুরের পূজো হয়।

Related News

Also Read