পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির ১৬ তম রাজ্য সম্মেলন দুই দিন ধরে অনুষ্ঠিত হল নতুন দিঘার দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের জাহাজ বাড়ী হলে। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৫০০ শো প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মৎসমন্ত্রি বিপ্লব রায় চৌধুরী ও রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।
এছাড়াও উপস্থিত ছিলেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তরুণ জানা সহ বিশিষ্ট জনেরা।
দুদিন ধরে চলা এই সম্মেলনে নতুন কমিটি গঠন হয়। নতুন কমিটি আগামি পাঁচ বৎসর সংগঠন কে বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যাবেন।
পূর্ব মেদিনীপুর জেলার দলিল লেখক সমিতির সম্পাদক ও এই ১৬ তম রাজ্য সম্মেলন এর আবায়ক ও রাজ্য কমিটির সদস্য দীপক কুমার দাস বলেন সম্মেলনে দলিল লেখকদের সমস্যা ও আগামী দিনে সংগঠন কে মজবুত করা যায় সেই সব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে যেসব জায়গায় দালাল চক্র গজিয়ে উঠেছে তাদের বিরুদ্ধে সরকারি ভাবে ব্যাবস্থা নেওয়া নিয়েও এই সম্মেলনে আলোচনা হয়।
দুই মন্ত্রী বলেন তারা পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সঙ্গে আছেন। দলিল লেখকদের সমস্যা তারা সরকারের কাছে তুলে ধরবেন। এই সম্মেলনে গান আবৃত্তি ব্যায়াম ও পরিবেশন করা হয়।






