Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে দিঘায় বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব প্রধান শিক্ষকের প্রতিবাদে পড়ুয়ারা ।।

দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে গোপনে দিঘাতে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব প্রধান শিক্ষকের।আর এই ঘটনা জানতে পেরে প্রতিবাদে রাস্তায় বসে অবরোধ ছাত্র ছাত্রীদের। ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাস ১২ এর এক ছাত্রীকে স্কুলের প্রধান শিক্ষক সৈকত শহর দিঘা ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। অভিযোগ ওই ছাত্রীকে প্রধান শিক্ষক প্রস্তাব দেন যদি তার সঙ্গে সে দিঘা বেড়াতে যায় তবেই প্রজেক্ট এর পুরো নাম্বার দেবে। দিঘা না গেলে ঠিক ঠাক নম্বার দেবে না।


নিগৃহীতা ছাত্রী পুরো ঘটনা তার সহপাঠীদের জানায়।এরই প্রতিবাদে স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলের সামনে বাজকুল এগরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে নামে। খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানপুর থানার পুলিস। এলাকায় উত্তেজনা। বেপক জানজট। প্রধান শিক্ষক পলাতক।

Related News

Also Read