Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। পুকুরের জলে সলিল সমাধি গৃহবধূর ।।

পুকুরের জলে তলিয়ে মৃত্যু হল এক গৃহবধুর । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লক এর কষাফলিয়া গ্রামে।  মৃত গৃহবধুর নাম প্রভাতী পাল (৩৫ ) ।

প্রতিবেশীদের কথায় প্রভাতী পাল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন । সকালে বাড়ির পাশে পুকুরে যান পা ধুতে।  দীর্ঘক্ষণ  বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন।  বহু খোঁজাখুঁজির পর অবশেষে পুকুরের জলে গৃহবধূর দেহ ভাসতে  দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।  এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

Related News

Also Read