Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

বাধিয়াতে ডে নাইট হাডুডু প্রতিযোগিতা

 

পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি ১ ব্লকের রাইপুর পশ্চিমবাড় গ্রাম পঞ্চায়েত এর বাধিয়া দাদাভাই সংঘের আয়োজনে ডে নাইট হাডুডু খেলা হয় বুধবার। এই খেলায় আটটি টিম অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচ ছিল মহিলা হাডুডু টিম এর প্রদর্শনী ম্যাচ ।

দক্ষিণ ২৪ পরগনা সঙ্গে পশ্চিমবঙ্গ মহিলা হাডুডু টিমের সঙ্গে প্রথম প্রদর্শনী ম্যাচ হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী আবদুস সাত্তার এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। এছাড়া উপস্থিত ছিলেন আবেদ আলী খান, অশোক জানা, হাসিম আলী খান, সৈয়দ লায়েক আলী বক্স, শেখ জামশেদ উদ্দিন। এই খেলায় বহিরাগত অনেক খেলোয়াড় এসেছিল

এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাঁথি ইসলামিক ড্রেসেস ট্রফি সমেত ১৫০০০ টাকা তার হাতে তুলে দেয়া হয়। এবং রানাস ট্রফি সমেত আহিল একাদশকে ১২ হাজার টাকা তুলে দেয়া হয়। বাঁধিয়া দাদাভাইয়ের সংঘের কর্মকর্তা সুরজ আলি খান, শেখ আসিরুল উদ্দিন, সেলিনা সেলিম আলি খান (মুন্না), শেখ রোহন , রহিদ আলী খান প্রমূখ ক্লাবের পক্ষ থেকে সমস্ত টিম এবং যারা খেলা দেখতে এসেছিল সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Related News

Also Read