খেজুরী বিধানসভা কেন্দ্রে মানুষ বিকল্পের কথা ভাবছেন। তৃণমূল ও বিজেপির বিভাজনের রাজনীতি কে মেনেনিতে পারছেন না। এরুপ জানালেন,মুকুশীলা গ্রামের ঝন্টু মান্না, চতুর্ভুজ মাহারা। প্রচারে তৃণমূলের স্বজন পোষণ নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী।
খেজুরির হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের মুকুটশিলা গ্রামে বামফ্রন্টের প্রার্থী হিমাংশু দাসের প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে ছিলন,গোকুল চন্দ্র ঘোড়ুই, রবীন্দ্রনাথ দোলুই, কালিপদ ধাড়া, আভা হারাধন জানা, প্রভাত পন্ডা,বাপি সাহা, সঞ্জয় দলুই , সুশান্ত দাস, বিশ্বজিৎ দাস,রাম কানু গোল, হরিপদ বামফ্রন্টের নেতৃত্ব গন।
টিকাশি গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে বামফ্রন্ট এর প্রার্থীর প্রচার চলছে। সঙ্গে ছিলেন বাম নেতৃত্ব গোকুল চন্দ্র ঘোড়ুই, রবীন্দ্রনাথ দোলুই, কালিপদ ধাড়া, আভা বেরা,হারাধন জানা, প্রভাত পন্ডা,বাপি সাহা, সঞ্জয় দলুই রাম কানু গোল, হরিপদ ধাড়া সহ ন বামফ্রন্টের নেতৃত্ব গন। প্রচার হিমাংশু দাস সহ কর্মীবৃন্দ তৃণমূলের দুর্নীতি ও চাকরি চুরির কথা তুলে ধরে বাম আমলের রাজ্য সরকারের তুলনা করেন। রাজ্যে বামফ্রন্টকে আবার ফিরিয়ে আনার আবেদন জানান প্রত্যেক ভোটারকে।





