Select Language

[gtranslate]
৯ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ২৩শে মার্চ, ২০২৬ )

পাঁশকুড়ায় সরকারি কর্মীকে মারধরে অভিযুক্ত আইএসএফ

 

আসন্ন বিধানসভা নির্বাচনের কাজ করতে গিয়ে মার খেতে হল খোদ সরকারি কর্মীকে।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পশ্চিম চিলকা এলাকার ঘটনা।আইএসএফ-এর বিরুদ্ধে সরকারি কর্মীর লক্ষণ চন্দ্র সামন্তকে মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগ হামলাকারো ভেঙে দিয়েছে এই সরকারী কর্মীর মোবাইল, গাড়ির কাঁচ।

রবিবার বিকেলে পশ্চিম চিলকা এলাকায় রাস্তার বৈদ্যুতিক খুঁটির ওপরে আইএসএফের পতাকা দেখতে পান। অভিযোগ,আইএসএফের পতাকা গুলি খুলতে যাওয়ার সময় আচমকা তাঁর ওপর হামলা করা হয়। গাড়ির কাঁচ ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাঁর সহকর্মীর মোবাইল কেড়ে নিয়ে তা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বিধি মেনে পতাকা খুলতে গিয়েছিলেন ওই সরকারি কর্মী।

Related News

Also Read