Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

প্রতীকী গ্যাস সিলিন্ডার পুড়িয়ে বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং রাজ্য সরকারের এস.এস. সি. ও নার্স নিয়োগে দুর্নীতি, দুয়ারের মদ প্রকল্পের প্রতিবাদে গত ২৯ জুন যে কর্মসূচি ছিল,ওই কর্মসূচিতে পুলিশের ব্যাপক অত্যাচারের প্রতিবাদে ১ থেকে ৮ই জুলাই প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল এস ইউ সি আই (কমিউনিস্ট)দল।
আবার গত পরশু থেকে রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক হারে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে। রান্নার গ্যাসের দাম ১০০৪ টাকা থেকে বেড়ে হয়ছে ১০৭৯ টাকা। এর প্রতিবাদে আজ মেচেদাতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা হয়। এবং পাঁচ মাথার মোড়ে রান্নার গ্যাসের প্রতীকী সিলিন্ডারে পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। অগ্নি সংযোগ করেন লোকাল কমিটির সদস্য হেয়াতুল হোসেন।

Related News

Also Read