Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। ভোট দিতে এসে রাজ্যে ৩৫৬ লাগুর দাবি শুভেন্দুর ।।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার নন্দনায়কবাড় বুথে ভোট দিতে এসে কার্যত পঞ্চায়েত নির্বাচনে হার স্বীকার করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।একই সাথে এই রাজ্যে ৩৫৬ কিংবা ৩৫৫ ধারা জারির দাবি করেন শুভেন্দু।উষ্মা প্রকাশ করলেন রাজ্যপাল ও কেন্দ্র সরকারের বিরুদ্ধেও


নন্দনায়কবাড়ের ভোটার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এই কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন।তিনি বলেন আদালতের রায় মেনে কোন ব্যাবস্থা নেয়নি নির্বাচন কমিশন। চারিদিকে ছাপ্পা চলছে।

শুভেন্দু অধিকারীর দাবি এই অবৈধ ভাবে জয়ী চোরেদের পঞ্চায়েতকে তিনি মানেন না।এর বিরুদ্ধে গন প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শুভেন্দু অধিকারী।

এদিনের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীকে রাজ্যপাল সি ভি বোস এবং কেন্দ্র সরকারের প্রতি ঊষ্মা প্রকাশ করতেও দেখা যায়।কেন এই রাজ্যে এখনো ৩৬৫ ধারা বা ৩৫৫ ধারা প্রয়োগ করছেনা সেই প্রশ্ন তোলেন শুভেন্দু

Related News

Also Read