Select Language

[gtranslate]
১৯শে ফাল্গুন, ১৪৩২ বুধবার ( ৪ঠা মার্চ, ২০২৬ )

বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

মর্মান্তিক বাইক দুর্ঘটনায় ঝরে গেল দুটি তরতাজ প্রাণ।দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রিতে এগরা আলংগিরী যাওয়ার রাস্তায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা মারে বাইক।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক ও আরোহীর। এগরার গোহারীর বাসিন্দা সুজয় পাত্র (২৭),অপর যুবক পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার রামপুরা গ্রামের বাসিন্দা রাহুল জানা (১৭)।

 

স্থানীয়রা গুরুতর যখন অবস্থায় যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Related News

Also Read