Select Language

[gtranslate]
২১শে বৈশাখ, ১৪৩৩ সোমবার ( ৪ঠা মে, ২০২৬ )

সর্বভারতীয় কংগ্রেসকাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সর্বভারতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল।বাম কংগ্রেস জোটের সভায় সিদ্ধান্ত হয়েছিল কাঁথি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী লোকসভা নির্বাচনে লড়াই করবে।

দীর্ঘ টালবাহানার পর শনিবার কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য উর্বশী ভট্টাচার্য কে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করেছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। যদিও আগে এই আসনের জন্য ডঃ লক্ষণ শেঠ এর নাম প্রস্তাব করা হয়েছিল। তারপরে স্থানীয় বাম নেতৃত্ব ও কংগ্রেসের মধ্যে বিভেদ তৈরি হয়।সেই কারণে উর্বশী ভট্টাচার্যের নাম কংগ্রেস কমিটি ঘোষণা করেছে বলে জানা গেছে। সূত্রের খবর আগামীকাল রবিবার থেকে নির্বাচনী প্রচারে বাম কংগ্রেস নামবে বলে জানা গেছে।

Related News

Also Read