Select Language

[gtranslate]
২০শে বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ৩রা মে, ২০২৬ )

সাউথ গরিয়া আবিষ্কার নাট্যদলের নাট্য উৎসবে মঞ্চস্থ হলো ১৫ টি নাটক

  কেকা মিত্র 

 

সাউথ গরিয়া আবিস্কার থিয়েটার গ্রুপের রজতজয়ন্তী বৎসের নাট্যোৎসব অনুষ্ঠিত হলো স্থানীয় চরকডাঙ্গার মাঠে গত ২৪ থেকে ২৮ ডিসেম্বর । পাঁচ দিনে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ,কলকাতা ওহুগলি জেলার নাট্যদল এসে এই এই নাট্য উৎসবে তাদের নাটক মঞ্চস্থ করেন। এই নাট্য উৎসবে উপস্থিত ছিল কোচবিহার অনুভব, উপস্থিত ছিল কাকদ্বীপ যুব নাট্য সংঘ, বালিগঞ্জ স্বপ্ন সূচনা, সাউথ গড়িয়া শিশু নাট্য চর্চা কেন্দ্র, তেগাছি মিলন সংঘ, কলকাতা প্রেক্ষাপট কুচবিহার অগ্নি নাট্য সংস্থা প্রমূখ। মোট ১৫টি নাটক এই নাট্য উৎসবে মঞ্চস্থ হয়। উৎসবে মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত।

এবছর আবিষ্কার নাট্য সম্মান প্রদান করা হয় প্রখ্যাত নাট্যাভিনেত্রী শ্রীমতি ছন্দা চট্টোপাধ্যায় কে। এই সম্মান তুলে দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক মাননীয় ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী। এছাড়া সম্মানিত হয় হাইকোর্টের অ্যাডভোকেট মাননীয় পৃথ্বীজয় দাস ও স্থানীয় নাট্যকর্মী প্রদীপ চ্যাটার্জী, সাংবাদিক ও নাট্য গবেষক ইন্দ্রজিৎ আইচ। সকলের হাতে এই সন্মান তুলে দেন আবিষ্কার নাট্যদলের কর্ণধার প্রিয়ব্রত চট্টোপাধ্যায়। সকলেই তাদের ভাষণে আবিষ্কার নাট্যদলের এই উৎসব আয়োজন করার জন্য দলকে সাধুবাদ জানায়। এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুরের বিধায়ক বিভাস সরদার প্রমূখ। এই উৎসবের শেষ দিনে সাউথ গড়িয়া আবিষ্কার থিয়েটার গ্রুপের পূর্ণ দৈর্ঘ্যের নাটক হিপ্পো লিটাস মঞ্চস্থ হয়।

Related News

Also Read