নন্দীগ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা মিলন একাদশ-এর উদ্যোগে সম্পূর্ণ ফ্রি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। ডিসেম্বর ২০২৫ মাসে সংস্থার পক্ষ থেকে দুটি পৃথক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রথম শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল চলতি মাসের ৭ তারিখে এবং আজ অনুষ্ঠিত হলো দ্বিতীয় ও শেষ শিবিরটি।

দুটি শিবিরে মোট ৪৯৫ জন রোগী-এর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৫ জন রোগীর ছানি চিহ্নিত হয়েছে। ৪৫০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে এবং ২৬৪ জনেরও বেশি রোগীকে ফ্রিতে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মিলন একাদশ প্রতি বছরই এলাকাবাসীর সুবিধার্থে দুটি করে সম্পূর্ণ বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করে, যেখানে চক্ষু পরীক্ষা, ঔষধ প্রদান, চশমা বিতরণ এবং স্থানীয়ভাবে প্রয়োজনীয় চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়। সমস্ত পরিষেবাই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।
আজকের শিবিরে আই হাসপাতালের চিকিৎসকগণ ছাড়াও উপস্থিত ছিলেন মিলন একাডেমি স্কুলের প্রধান শিক্ষিকা পল্লবী কোরা, সহ-শিক্ষিকা সঙ্গীতা হাজরা, লক্ষি কর, রুবাইয়া খাতুন, রুকসানা খাতুন, মৌমিনা খাতুন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মিলন একাদশ এর কোষাধ্যক্ষ সেখ গোলাম মোস্তফা কমিটির সদস্য — লক্ষী কর , সদস্য কামালুজ্জামান আলী শাহ, মাসুদুর রহমান, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বেচ্ছাসেবকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন — শেখ আক্তার রাসুল, আসফাক আলী শাহ, শেখ করিবুল ইসলাম, হাফিজুল খান, শেখ মোক্তার, শেখ হায়দার, সেখ সোয়েব আক্তার প্রমুখ।




