Select Language

[gtranslate]
১৫ই বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ২৮শে এপ্রিল, ২০২৬ )

বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো বারুইপুরে 

প্রদীপ কুমার সিংহ

বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় বারুইপুরে। ৩৪ তম বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে বারুইপুর থানা অন্তত কল্যাণপুর দিশা প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে। সকাল সাড়ে বারোটা নাগাদ প্রায় ৩০০জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে একটি র‍্যালি হয়।

এই র‍্যালিটি হয় স্কুলে থেকে কল্যাণপুর মলয় চন্ডিপুর, চাকবেড়িয়া মোর হয়ে নীহাটা কল্যাণপুর মোড় পর্যন্ত যায় এবং সেখান থেকে ফিরে আসে স্কুলে। প্রায় চার কিলোমিটার রাস্তা পদব্রজে। এই র‍্যালিতে অংশগ্রহণ করেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ,তাদের অভিভাবক ও দেবেন্দ্রনাথ মন্ডল বি এড এবং বি এড কলেজের ছাত্র-ছাত্রীরা সেইসঙ্গে কলেজের প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকা সহ কলেজের কর্মীবৃন্দ। র‍্যালি শেষ হয়ে যাওয়ার পর স্কুলের মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেষে বিশ্ব প্রতিবন্ধী উপলক্ষে দুই কেক কাটে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা। সেখানে পরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা এবং অভিভাবকরা ও কলেজের ছাত্র ছাত্রীরা গান,আবৃত্তি,নাচ ইত্যাদি একটি জমকালো অনুষ্ঠান করে। কলেজের ছাত্রী প্রত্যেকের জন্য লজেন্স এর ব্যবস্থা করে।স্কুলের প্রিন্সিপাল ও মাননীয় মধুসূদন মন্ডল মহাশয় বলেন জাতীয় সংঘের ১৯৯২ সালে ঘোষণা অনুযায়ী প্রতিবন্ধকতা সম্পন্ন তথা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে। মেয়েদের সামাজিক মুলস্রোতে তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছর দিশা প্রতিবন্ধী স্কুল ও এবং দেবেন্দ্র নাথ মন্ডল বি এড কলেজ থেকে এই দিনটি ধুমধাম এর সঙ্গে পালিত হয়। তার উদ্দেশ্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার।

বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে এই স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এবং বিভিন্ন সংস্থা কাজের ব্যবস্থা করে দেওয়া।এই দিন বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে স্কুল থেকে প্রায় ২০০ উপর ছাত্রছাত্রীকে নতুন স্কুল ড্রেস দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের কি অধিকার আছে সেটা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানের শেষে প্রত্যেক ছাত্র-ছাত্রী এবং ছাত্র-ছাত্রী অভিভাবকদের খাওয়ার ব্যবস্থা করা হয়। আজ এই অনুষ্ঠানে সবাই আনন্দিত ও গর্বিত।

Related News

Also Read