Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই মার্চ, ২০২৬ )

কোলাঘাটের ভোগপুরে এসআইআর আতঙ্কগ্রস্থ না হওয়ার আবেদন জানিয়ে মাইক প্রচার

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের কেসিমন বিবি (৮০ ) এসআইআর নিয়ে আতঙ্কজনিত কারণে গত পরশু রাত ১১ টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে পরিবারের সূত্রে অভিযোগ।

 

ওই বৃদ্ধার মৃত্যুর পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের বসবাস এলাকায় আতঙ্কগ্রস্ত না হওয়ার আবেদন জানিয়ে মাইক প্রচারের জন্য আজ কোলাঘাটের বিডিওকে এসইউসিআই দলের কোলাঘাট ব্লক নেতৃত্বের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

 

দলের পক্ষে নারায়ন চন্দ্র নায়ক বলেন,এসআইআর জনিত আতঙ্ক দূর করতে সরকারি প্রশাসনের উদ্যোগে মাইকিং করার আবেদন জানানো হয়েছে।

Related News

Also Read