Select Language

[gtranslate]
১৭ই বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ৩০শে এপ্রিল, ২০২৬ )

অরবিন্দ স্টেডিয়ামে আমাদের পাড়া আমাদের সমাধান

কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে কাঁথি পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ৭৮ নং ও ৭৯ নং বুথ এবং ১৮ নং ওয়ার্ডের ৭৫ নং বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না। উপস্থিত ছিলেন কাউন্সিলর তাপস দলাই, কাউন্সিলর সুশীল দাস, পৌরসভার আধিকারিক প্রদীপ মান্না প্রমুখ।

ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শ্রী প্রশংসা করেন এবং এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করেন। তিনি আরও বলেন ১৯ তম এই ক্যাম্পের মধ্য দিয়ে কাঁথি পৌরসভার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প শেষ হলো। আগামী কিছু দিনের মধ্যেই এই প্রকল্প গুলির বাস্তবায়নের কাজ শুরু হবে।এই ক্যাম্পে ১৭ নং এবং ১৮ নং ওয়ার্ডের অধিবাসী গণ উপস্থিত হয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন।

Related News

Also Read