Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩২ সোমবার ( ১৬ই মার্চ, ২০২৬ )

কালিগঞ্জে ছাত্রীর মৃত্যু প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ ও মিছিল 

প্রদীপ কুমার সিংহ

কালিগঞ্জে উপনির্বাচনের এক নয় বছরের ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে মিছিল বিক্ষোভ প্রভৃতি কর্মসূচি নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে নদিয়া জেলার কালীগঞ্জে উপনির্বাচনে ভোট গণনা দিন তৃণমূল কংগ্রেস ভোট গণনায় প্রথম ১০-১২ রাউন্ডে এগিয়ে থাকার পর বিজয় উৎসব শুরু করে ।আর সেখানে আসল বোমা ফাটানো হয়। তাতে করে একজন ৯ বছরের শিশু কন্যা তামান্না খাতুনের মৃত্যু হয়। তার প্রতিবাদে বারুইপুরে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল ও বিক্ষোভ দেখায় । এই মিছিলটি হয় বারুইপুর প্রদেশ কংগ্রেসের সেন্ট্রাল অফিস থেকে বারুইপুর হাসপাতাল হয়ে বারুইপুর রেলগেট পর্যন্ত যায় এবং সেখানে একটি বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ কংগ্রেসের কর্মীরা। প্রায় ৪০ মিনিট ধরে বারুইপুর রেলগেটে রাস্তার ওপর বিক্ষোভ দেখায়। সেই সঙ্গে মিছিলে প্লাকাড ছিল নদীয়ার কালিগঞ্জ উপনির্বাচনের ফলাফলের দিন তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবের আসল বোমা মেরে তামান্না খাতুন নামে এক ৯ বছরের ছাত্রীকে খুন করা হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও ও পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এই দাবিতে মিছিল হয়। দক্ষিণ ২৪ জেলার পরগনা প্রদেশ কংগ্রেস কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি প্রতাপ মন্ডল বলেন,সোমবার কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল বেরোয়।সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোম মেরে একজন নয় বছরের ছাত্রীকে দেহ ক্ষতবিক্ষত করা হয়। তারই প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল ও বিক্ষোভ দেখানো হয় বারুইপুরের রাজপথে।

Related News

Also Read