Select Language

[gtranslate]
২০শে বৈশাখ, ১৪৩৩ রবিবার ( ৩রা মে, ২০২৬ )

কৃষক ও খেতমজুর সংগঠনগুলির ডাকে বিক্ষোভ কর্মসূচি সফল করতে প্রচার অভিযান

আগামী ২৬ নভেম্বর নিমতৌড়িতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে টাটা স্টিল লিমিটেডের গেটে প্রচার অভিযান হল। সকাল সকাল হলদিয়া টাটা স্টিল লিমিটেড এমপ্লয়িজস ইউনিয়ন এর উদ্যোগ শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, হলদিয়া জুড়ে কারখানায় কারখানায় শ্রমিক শোষণের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে প্রচার অভিযান হল।

পাশাপাশি  দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ,কর্মসংস্থান, দেশ ও রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের প্রতিবাদ সহ কৃষক ও খেত মজুরদের অন্যান্য দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষক ও খেতমজুর সংগঠন গুলির ডাকে ২৬ নভেম্বর বিকাল ৩টায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সফল করতে টাটা স্টিলের গেটে প্রচার সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি।

Related News

Also Read