Select Language

[gtranslate]
১৭ই বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ৩০শে এপ্রিল, ২০২৬ )

পোতাপুকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী তৃনমূল

কড়া নিরাপত্তায় কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের পোতাপুকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো। এই নির্বাচনকে ঘিরে চলে টানটান উত্তেজনা।  মঙ্গলবার এই নির্বাচনের পর ভোট গণনা হয়। তাতে দেখা যায়  ৪১জন ডেলিগেট  মধ্যে  তৃণমূল সমর্থিত জয়ী হয় ৩৭ এবং ৪ জন বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়।এই সমিতির মোট ভোটার ১০২৫ এবং ৮৮ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলে জানা গেছে। এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস, উপপ্রধান শোভন পয়ড়্যা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই সমবায় সমিতির বিগত পরিচালন ব্যবস্থা তৃণমূলের হাতে ছিল। এই জয়ের পরে উল্লাসে ফেটে পড়ে তৃণমূল কর্মী ও সমর্থক বৃন্দ।

Related News

Also Read