নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক হিতেশ চৌধুরীকে ভোটের কয়েকঘণ্টা আগেই সরিয়ে দিল কমিশন।মাত্র ৪৮ ঘন্টা হিতেশ চৌধুরীকে তার দ্বায়িত্ব থেকে সরিয়ে অখিলেশ সিংকে কেন দ্বায়িত্ব দেওয়া হল সেই নিয়ে জল্পনা তুঙ্গে।
নন্দীগ্রামে প্রথম দফায় ভোট গ্রহণ। বাকি মাত্র কয়েক ঘণ্টা।সেই প্রস্তুতি তুঙ্গে।তার মধ্যেই আচমকা পর্যবেক্ষক বদল।
তৃনমূল সুত্রে জানানো হয়েছে নন্দীগ্রাম থানার ওসি পক্ষপাত দুষ্ট।এই ওসির বিরুদ্ধে গতকাল তাঁরা পুলিশ পর্যবেক্ষক হিতেশ চৌধুরীর কাছে অভিযোগ করেছিলেন।
আরো জানা গেছে ওসির বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে পুলিশ পর্যবেক্ষকের কাছে দরবার করা হয়েছিলো।আইনশৃঙ্খলার এই বিষয় গুলো নিয়ে যাতে তিনি ব্যাবস্থা গ্রহন করেন তার জন্যেও তৃনমূলের থেকে দাবি জানানো হয়।তারপরই আজ, মঙ্গলবার তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
Post Views: 34




