এবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর গুলিতে বেড়াতে আসা পর্যটকদের নিজেদের এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিলো নির্বাচন কমিশন ।মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটনস্থলগুলি ছেড়ে পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন।শুধু পর্যটকেরাই নয় থাকতে দেওয়া হবে না কোনও রাজনৈতিক দলের বাহিরের জেলার বা রাজ্যের প্রচারককেও। নিয়ম লঙ্ঘন হলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ নম্বর ধারার আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।
আগামী ২৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার ভোট গ্রহন।তাই ২১ তারিখ বিকেল থেকে ২৩ পর্যন্ত দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটনস্থলগুলির হোটেল, গেস্ট হাউসগুলিতে বাইরের কোনও ব্যক্তি থাকতে পারবেন না বলে জানালো কমিশন।এই সিদ্ধান্তের কথা সোমবার রাত থেকেই মাইকিং করে পর্যটন শহর গুলিতে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ্য পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর, শংকরপুর-সহ সবকটি জনপ্রিয় পর্যটন স্থল।




