Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা থেকে কাঁথির দিকে আসার পথে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল বাস। ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হলেন পর্যটক ও যাত্রীরা।

দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। বুধবার ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ছত্রধরার কাছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনাটি ঘটে।রাস্তার পাশে থাকা রোলারকে ধাক্কা মারে এই বাস।

 

দিঘা থেকে কলকাতাগামী ওই বাস পর্যটক ও নিত্যযাত্রীদের নিয়ে রওনা দিয়েছিল। ভোরের ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা এলাকা। ঠিক সেই সময় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রোলারে সজোরে ধাক্কা মারে বাসটি। মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায় বাসের বাসের সামনের অংশ।

 

দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল, বাসের সামনের অংশ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায় কাঁচ। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। ভোরবেলার কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

Related News

Also Read