Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন বিজেপি কর্মীদের

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেন ভারতের জনতা পার্টির নেতা ও কর্মীরা।

পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকদের নিয়ে ঈশ্বরপুর বি. এম. একাডেমী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে বিজয় ফোঁটা, গোলাপ, কলম ও জল তুলে দিয়ে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো।

 

উপস্থিত ছিলেন বি জে পি নেতৃত্ব বিপ্লব মণ্ডল, শম্ভু দেবনাথ, জয়দেব প্রামানিক, গৌতম শী ও বিশ্বজিৎ দাস অধিকারী সহ অন্যান্য কর্মী-সমর্থক।

Related News