Select Language

[gtranslate]
২রা বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৫ই এপ্রিল, ২০২৬ )

কাঁথি প্রভাত কুমার কলেজে বৃক্ষ রোপন করল কন্টাই রূপায়ন ফাউন্ডেশন।

অরন্য সপ্তাহ পালন কর্মসূচি চলাকালীন কাঁথি প্রভাত কুমার কলেজ গেটের সামনে এবং কলেজ মাঠ চত্বরে বৃক্ষ রোপন করল কন্টাই রূপায়ন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বটবৃক্ষ রোপন করে কর্মসূচির সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডঃ অমিত কুমার দে। উপস্থিত ছিলেন কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ জয়ন্ত কুমার রায়, কিশোর নগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত মাইতি, সাংবাদিক অনিন্দ্য জানা প্রমুখ। বট,অসস্থ,ঝাউ,আম,পেয়ারা,সপেদা সহ নানান ফুলের চারা গাছ লাগানো হয়।

এর পর ওয়েসিস ক্লাবের সদস্যদের সহযোগিতায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পশ্চিমে মাজনা রাস্তার সংয়োগস্থলেও বট ,অসস্থ গাছের চারা লাগানো হয়। কর্মসূচি পরিচালনা করেন সম্পাদিকা মৌমিতা মাইতি। তিনি বলেন, শুধু সৌন্দর্যায়ন নয় , প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা দরকার। কাঁথি কলেজের অধ্যক্ষ অমিত বাবূ বলেন, গরমের হাত থেকে বাঁচতে এবং পৃথিবীকে রক্ষা করতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

Related News

Also Read