Select Language

[gtranslate]
২২শে চৈত্র, ১৪৩২ রবিবার ( ৫ই এপ্রিল, ২০২৬ )

।। যাদবপুর তালতলার কাছে খুললো আর্সেলান ।।

ইন্দ্রজিৎ আইচ :- আর্সেলান এর বিরিয়ানি কেউ খায়নি এমন মানুষ খুব কম আছেন। তাদের ১৩ নম্বর আউটলেট এর উদ্বোধন হয়ে গেলো যাদবপুর তালতলার কাছে। তিন তলা সুসজ্জিত এই দোকান ও রেস্টুরেন্ট এ যেমন বসে খাওয়ার ব্যবস্থা আছে তেমন ছোটো যে কোনো পার্টি আয়োজন করার সুযোগ আছে।



এই বিষয়ে আর্সেলান এর মালিক আখতার পারভেজ জানালেন এটা আমাদের ১৩ নম্বর দোকান। পুব থেকে পশ্চিম,উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় আমাদের দোকান আছে, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, কাবাব, ফিন্নি, সরবত ও মকটেল পাওয়া যাবে।
আমরা খাবারের পরিমাণ যেমন বেশি দি দাম ও একই রাখি। আমাদের সব আউটলেট এ এক দাম। হোম ডেলিভারির বন্দবস্ত আছে।

এই আর্সেলান দোকান এর উদ্বোধন করেন বিধায়ক মদন মিত্র, বিধায়ক দেবাশিস কুমার, রতন দে, অভিনেতা শাস্বত চট্টোপাধ্যায়,অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, মৌবনী সরকার ও শুভশ্রী গাঙ্গুলি। সকলেই তারা
আর্সেলান এর খুব প্রসংশা করেন।

Related News