এগরায় জমজমাট একদিনের “যুবসাথী” নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকে অনুষ্ঠিত হল একদিনের নক-আউট “যুবসাথী ক্রিকেট প্রতিযোগিতা”, যা শুরু থেকেই রীতিমতো উৎসবের আবহ তৈরি করে। ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের আটটি দল এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠে ছিল দর্শকদের চোখে পড়ার মতো ভিড়। তৃণমূল কংগ্রেস – এগরা-১ ব্লক যুব তৃণমূল-এর উদ্যোগে শীপুরে আয়োজিত এই বড়ো মাপের ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে এলাকায় যথেষ্ট […]
হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের ফুটবলে বিজয়ী হলো বিরিবাড়ি মোহাটি সানডে ক্লাব

হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন এর খেলার মাঠে গত ৩রা জানুয়ারি শুরু হয়েছিল হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের পরিচালনায় নকআউট ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। আজ সেই নকআউট ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। বুধবার প্রবল উত্তেজনাপূর্ণ এই ফাইনালে ২-০ গোলে বিজয়ী হলো বিরি বাড়ি মোহাটি সানডে ক্লাব। বিজিত দল মা নাচিন্দা স্পোর্টিং ক্লাব। খেলা শেষে পুরস্কার তুলে […]
দিঘায় জাতীয় স্কুল গেমস বীচ ভলিবল প্রতিযোগিতার

৬৯ তম জাতীয় স্কুল গেমস বীচ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হলো দিঘা মোহনা সমুদ্র পটতলে । প্রতিযোগিতার সূচনা করেন রামনগর বিধানসভা বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন ডি এস পি ডি এন টি ডঃ মোহিত মোল্লা, রাজ্য কনভেনার বিজন সরকার, রাজ্যস্পোর্টস কমিটির ডাইরেক্টর গৌরাঙ্গ মন্ডল,ডাইরেক্টর ড: জন্মেজয় কোনার্ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ […]
বালিঘাইতে ওয়ানডে সমীর ধাওয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান এগরা

বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি আয়োজিত এক দিনের সমীর কুমার ধাওয়া স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা হয় রবিবার। বালিঘাই ফকিরদাস হাই স্কুল খেলার মাঠে সকালে ৮দলীয় এই প্রতিযোগিতায় বলে পিক দিয়ে খেলার উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার প্রয়াত সমীর ধাওয়া কৃতি সন্তান আশিস ধাওয়া। উপস্থিত ছিলেন সমীর ধাওয়ার সহধর্মিনী আলো ধাওয়া,মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ, এগরা-২ […]
পালবাড়ি কোচিং সেন্টারের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

পালবাড়ি ফুটবল কোচিং সোসাইটির ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হলো এক দিবসীয় অনুর্দ্ধ ১১ ও অনুর্দ্ধ ১৪ ফুটবল প্রতিযোগিতা। প্রতিটি বিভাগে চারটি করে দল অংশগ্রহণ করেছিল। অনুর্দ্ধ ১৪ তে অংশ নেয় পালবাড়ি ফুটবল কোচিং সোসাইটি,মাদপুর ফুটবল কোচিং সোসাইটি ,ওল্ড প্রদীপ সংঘ ও কর্নগড় ফুটবল কোচিং সোসাইটি।এই বিভাগে বিজয়ী হয় মাদপুর ফুটবল কোচিং সোসাইটি । […]
রামনগরের যশতেঘরী নেতাজী সংঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে

রামনগর ১ ব্লকের অন্তর্গত বসন্তপুর অঞ্চলের যশতেঘরী নেতাজী সংঘের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হলো মহাসমারহে।ব্যাট করে প্রতিযোগিতার উদ্বোধন করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। নেতাজী সুভাস চন্দ্র বোসের নামাঙ্কিত এই ক্রিকেট টুর্নামেন্ট হল যশতেঘরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্লেয়ার রা এসেছেন এই প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য। আজ মঙ্গলবার থেকে শুরু […]
ভবানীচক অঘোরচাঁদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রান ব্লকের ভবানীচক অঘোরচাঁদ উচ্চ বিদ্যালয় এর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী স্বামী বিবেকানন্দের জন্মদিন উৎযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সকল সদস্যবৃন্দ। ১২ জানুয়ারির প্রথমার্ধে যথাযত মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় […]
বারুইপুরে এমএলএ ফুটবল কাপে লটারি হল

প্রদীপ কুমার সিংহ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এমএলএ কাপ ২০২৬ ফুটবল প্রতিযোগিতার লটারি হল বারুইপুর বলরামপুর অ্যাথলেটিক মাঠে। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর শহর তৃণমূল যুব কংগ্রেস ও বারুইপুর গ্রামীন তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় তিন দিনব্যাপী আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতা হবে আগামী ১৬ই জানুয়ারি ১৭ই জানুয়ারি ১৮ই […]
তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জয়ী হলদিয়া ব্লু ষ্টার

কাঁথি সিএসএসএ ময়দানে সারা বাংলা সিএবি অম্বর রায় অনুর্ধ্ব ১৫ মেদীনিপুর জেলা গ্রুপ ডি র তৃতীয় দিনের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে হলদিয়া ব্লু ষ্টার ক্রিকেট একাডেমি ও তাম্রলিপি ক্রিকেট একাডেমি ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে ব্লু ষ্টার তাম্রলিপি কে ব্যাটিং করতে পাঠায়। নির্ধারিত ৪৫ ওভারে খেলায় তাম্রলিপি ক্রিকেট একাডেমি ৪৩.৩ ওভারে সব […]
কাজলা জনকল্যাণ সমিতির এক দিবসীয় ভলিবল প্রতিযোগিতা

কাজলা জনকল্যাণ সমিতির ক্রীড়া প্রতিযোগিতা অংশ হিসেবে এক দিবসীয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি দেশপ্রান ব্লক এর সরদা গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান সমীর পান্ডব। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হল সিরিয়াগোপালপুর এবং রানার্স হলো নামাল অগ্নিবীণা সংঘ। খেলা পরিচানায় রেফারী হিসেবে উপস্থিত ছিলেন চন্দন মিশ্র […]